গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

Shahrier Islam Pallab
আইনাল ইসলাম, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে গফরগাঁওয়ে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী ও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন পূজামণ্ডপের জন্য সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গফরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ইমরান সালে প্রিন্স। 

আরও পড়ুন: হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু, গফরগাঁও পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান সালে প্রিন্স বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। সমাজের প্রতিটি মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ুক। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।

আরও পড়ুন: সিলেটে ১৯ বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সামাজিক দায়িত্ব। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবগুলো হয়ে উঠুক আনন্দময় ও সর্বজনীন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, দুর্গাপূজা উপলক্ষে এ আর্থিক সহায়তা অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদ্‌যাপনে সহযোগিতা করবে এবং পূজামণ্ডপগুলোর আয়োজনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।