উলিপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল খালেক

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন পূজা মণ্ডপ দিনব্যাপী পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-গঠনিক সম্পাদক  সম্পাদক জননেতা  মো. আব্দুল খালেক।  

​পরিদর্শনকালে তিনি উপজেলার একাধিক ইউনিয়নের প্রধান প্রধান দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত, আহত ৩ তরুণ

​এ সময় বক্তব্যে আব্দুল খালেক বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব-আনন্দে অংশ নিয়ে আসছে। বিএনপি সব সময় ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপগুলোর সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

​মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতার এই আগমন ও সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: পূজা মন্ডপ পরিদর্শনে এমপি সেলিম রেজা হাবিব

​উক্ত পরিদর্শনের সময় উলিপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী হিসেবে সাংবাদিক ফিরোজ কবির কাজল শ্রী স্বপন কুমার সাহা ডাক্তার জাহিদ হোসেন সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম বিশিষ্ট সাংবাদিক ওলামি মতিবুর রহমান মঞ্জু সাবেদ হোসেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন।  উপস্থিত ছিলেন।