হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা: অভিযুক্ত সিয়াম আটক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৭ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

তিনি জানান, গত রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সিয়ামকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে বিন্তিকে কুপিয়ে জখম করে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।