বিশিষ্টজনদের সম্মানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকাল পাঁচটায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে চিকিৎসা ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী স্বাস্থ্যসেবায় মানবিকতা, সহমর্মিতা ও পেশাগত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালসহ প্রায় দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
আয়োজকরা জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিক চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।





