বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩১ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ আগুন লাগে বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বর্তমানে সংস্থাটির মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর কাঁচাবাজার সংলগ্ন একটি ১১ তলা ভবনের শীর্ষ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ দেওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির ১১তম তলায় একটি কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।