রাজধানীর কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারের একটি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর সকাল ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

প্রাথমিকভাবে জানা গেছে, বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দোতলা মার্কেটটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় একাধিক স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট একযোগে কাজ করে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।