বিএনপি নেতা আবুল বাশার হত্যা মামলার আসামি লেদু হাসান গ্রেপ্তার, বিরুদ্ধে ৩৬ মামলা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বহুল আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বুধবার (২৯ জুলাই) সকালে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

র‍্যাব জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তারকৃত লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা রয়েছে।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

র‍্যাবের দাবি, বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলায় সরাসরি জড়িত অন্যতম শীর্ষ অভিযুক্ত হিসেবে মনোয়ার হোসেন লেদুকে চিহ্নিত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।

এ ঘটনায় গ্রেপ্তার এবং মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান মামলার অগ্রগতি ও গ্রেপ্তার-সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন।