বিআরটিসি বাসের চাপায় নিহত ৪

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:২৫ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসি বাসের চাপায় যাত্রীবাহী একটি চার্জারভ্যানের  ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুন: পটুয়াখালীতে সফট বাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার: নেপথ্যে কি কেবলই অর্থ আত্মসাৎ?

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।.’