কমলো ১২ কেজি এলপি গ্যাসের দাম
ছবিঃ সংগৃহীত
দীর্ঘদিন পর ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
বুধবার (২ জুলাই) নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: এক দশকে ১.৪ কোটি তরুণ শ্রমবাজারে, চাকরি পেয়েছে মাত্র ৮৭ লাখ: বিশ্বব্যাংকের সতর্কবার্তা
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডার এখন থেকে পাওয়া যাবে ১ হাজার ৩৬৪ টাকায়। আগের দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ, এক লাফে দাম কমানো হয়েছে ৩৯ টাকা।
গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক





