সকালে সোনার ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি আবার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়, যা সোমবার বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্য ওই সময় থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ ফের ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে, ফলে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী,

আরও পড়ুন: ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে ১ কোটি টাকার অফিস ও প্রযুক্তি সরঞ্জাম সহায়তা প্রদান করলো এনএসডিএ

* ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা,

* ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা,

* ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা

* এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে

* ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৬ টাকা,

* ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা,

* ১৮ ক্যারেট ৫ হাজার ২০২ টাকা

* এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০৭ টাকায়।

উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দর দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি দেখা যায়। বৃহস্পতিবার এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করে।

তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা আসে। সে সময় ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। এরপর আরও কয়েক দফা দাম কমানো হলেও ফের বাড়তির সিদ্ধান্তে আবারও অস্থিরতা দেখা দিয়েছে সোনার বাজারে।