দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর আগে একই দিন সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কার কিনতে এখন খরচ হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ এই মানের সোনার দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার নতুন মূল্য ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

অন্যদিকে সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি সোনার দাম বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার মূল্য অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারিত রয়েছে।