ঢাবির কবি জসীম উদদীন হলের প্রধান তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ভিসি

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৭ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কবি জসীম উদদীন হলের প্রধান তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। হলসমূহের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন সেই উদ্যোগেরই অংশ।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডাকসু নেতার খোলা চিঠি

প্রধান তোরণ নির্মাণ কাজ সম্পন্ন হলে হলটির নান্দনিকতা ও পরিচিতি আরও সুস্পষ্ট হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।