গবিতে ২৯তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

বুধবার (৮ জুলাই) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত কাউন্সিল সভায় ট্রাস্টি এবং কাউন্সিল সদস্যদের উপস্থিতিতে সভা সম্পন্ন হয়েছে। সহকারী রেজিস্ট্রার শারমিন সুলতানা প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের ২৯তম একাডেমিক কাউন্সিল সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডারসহ কয়েকটি বিষয় অনুমোদন দেওয়া হয়।

এ সময় সভায় গবি ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা