নতুন পরিচয়ে ফিরছেন অভিনেত্রী কুসুম শিকদার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী কুসুম শিকদার গান দিয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে লাক্স সুন্দরীর মুকুট ও নিজের অভিনয় চর্চায় ক্যারিয়ারের নতুন মোড় নেয়। পাশাপাশি গানটাও ছাড়েননি। আগের মতো খুব একটা পর্দায় দেখা না গেলেও এবার নতুন পরিচয়ে ফিরছেন নির্মাতা গৌতম ঘোষের সিনেমা শঙ্খচিল-এ অভিনয় করা এই তারকা।
‘শরতের জবা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন অভিনেত্রী কুসুম। ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে দৃশ্যধারণের কাজও শেষ করেছেন। বর্তমানে ‘শরতের জবা’ সিনেমাটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন কুসুম।
আরও পড়ুন: মদিনায় বিয়ে করলেন মিস্টার ফাইসু
যেসব তারকা এবার নৌকার মাঝি হতে পারলেন না
জানা গেছে, অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে ‘শরতের জবা’র চিত্রনাট্য লিখেছেন কুসুম নিজেই। তার দাদাবাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে দৃশ্যধারণের কাজ হয়েছে সিনেমাটির।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা
‘শরতের জবা’ সিনেমায় কুসুমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি।
প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কুসুম।





