নেপালে হড়পা বান, নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম
ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালে অবস্থান করলেও নিরাপদে আছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ও তাঁর নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো টিম। বুধবার (২৬ আগস্ট) সকালে দেশটির ভোটে কোশি নদীতে আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় কয়েক শ মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এ সময় নেপালে থাকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: মার্কিন কান্ট্রি মিউজিকের রানি ডলি পার্টন আর নেই
অপু জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ-বিদেশে থাকা তাঁদের শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়স্বজন ও স্বজনেরা ফোন ও মেসেজ করে খোঁজ নিচ্ছেন।
তিনি বলেন, ‘সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’
আরও পড়ুন: লাল পোশাকে অপু বিশ্বাস, রাতের ছবিতে মুগ্ধ ভক্তরা
নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের জন্য বেশ কিছুদিন ধরে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস ও সিনেমাটির সংশ্লিষ্টরা। প্রাকৃতিক দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত ও স্বজনেরা। তবে অপু বিশ্বাসের বক্তব্য অনুযায়ী, সিনেমাটির পুরো টিম বর্তমানে নিরাপদ স্থানে রয়েছে।
অপু বিশ্বাস ছাড়াও বাংলাদেশি সংগীতশিল্পী তাসরিফ খান ও তাঁর ব্যান্ডের সদস্যরা বর্তমানে নেপালে অবস্থান করছেন। তাঁরাও একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজেদের নিরাপদ ও সুস্থ থাকার কথা জানিয়েছেন। নেপালের ভয়াবহ দুর্যোগের মধ্যে বাংলাদেশি দুই শিল্পী ও তাঁদের দলের নিরাপদ থাকার খবরে স্বস্তি ফিরেছে তাঁদের ভক্তদের মধ্যে।





