ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২০৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ১৮৮ জন।
আরও পড়ুন: স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন প্রায় সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে রোগীর সংখ্যা বাড়ে। তাই মশা প্রতিরোধক ওষুধ ব্যবহার, প্রচারণা চালানো এবং জনসচেতনতা বাড়াতে হবে।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জরিমানা বা জনসচেতনতা নয়; সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। উল্লেখ্য, গত বছর (২০২৩) দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান।
আরও পড়ুন: বিএমইউতে জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ পালিত





