মেক্সিকোতে কার রেসিং শোতে গোলাগুলি: নিহত ১০, আহত ৯

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২১ মে ২০২৩ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ২১ মে ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শনিবার উত্তর আমেরিকার মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কার রেসিং শোতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৯ জন। খবর বার্তাসংস্থা রয়টার্স। 

রোববার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে প্রকাশ, স্থানীয় পৌর সরকার জানিয়েছে- শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় দুপুর সোয়া দুইটার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি কারশো চলাকালীন বন্দুক হামলা করে। হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

প্রতিবেদন হতে আরও জানা গেছে, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল টেরেন কার রেসিং শো চলছিল। এই শোতে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। ৯১১তে রিপোর্ট করা বিবরণ অনুসারে, দুপুর সোয়া দুইটার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে।

সেখানকার মিউনিসিপ্যাল ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনার স্থানে পৌঁছেছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।