স্পেনে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯, বাড়তে পারে প্রাণহানি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে পড়ে যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্পেনের জরুরি সেবাবিষয়ক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন এতে জড়িত ছিল।

আরও পড়ুন: উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

প্রাথমিক তথ্য অনুসারে, একটি ট্রেন অন্য ট্রেনের পেছনে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়। পরে বগিগুলো রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল পাঠানো হয়। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা করতে কাজ করছেন।

কী কারণে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন: ইসরায়েলের নির্বাচনে ৫৫ আসনে এগিয়ে নেতানিয়াহু