ইরানের মাজারে হামলা, নিহত ১

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:৩৪ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে শিয়া মুসলিমদের একটি মাজারে হামলায় অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবারের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

এ হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছিল।

দেশটির ফারস প্রদেশের গভর্নর মোহাম্মদ হাদি ইমানিয়েহ বলেন, “স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। এক সশস্ত্র সন্ত্রাসী মাজার এলাকায় প্রবেশ করে গুলি করতে শুরু করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: আবরনেতাদের অনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

“এ হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন।”

এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে মাজারটির দুই কর্মী ও জিয়ারত করতে আসা দুই পুণ্যার্থী রয়েছেন। ওই এলাকার দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনী মাজার এলাকাটি ঘেরাও করে রেখেছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

শিরাজের শাহ্ চেরাগ মাজারে চালানো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের অক্টোবরে এই মাজারে হওয়া আরেকটি হামলায় ১৫ জন নিহত হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে আসা ভিডিওগুলোতে আতঙ্কিত পুণ্যার্থীদের তাদের ম্বজনদের খোঁজে ছুটাছুটি করতে দেখা গেছে। মাজার প্রাঙ্গণে রক্তাক্ত কাপড়চোপরও পড়ে থাকতে দেখা গেছে।