গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল চাপা পড়ে নিহত ৭

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১০:২০ পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে অন্তত ৭ জন মারা গেছে।

শুক্রবার উত্তর প্রদেশের মউ জেলার ঘসি এলাকায় এক বিয়ে বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

জেলা হাকিম অরুণ কুমার জানান, গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় হঠাৎ একটি দেয়াল ঘটনাস্থলে থাকা অন্তত ২০ জনের ওপর ধসে পড়ে। এতে দুই শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই নারী। এ ঘটনায় আনন্দঘন বিয়ে বাড়িতে বিষাদের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১