বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, বাতাস ‘অস্বাস্থ্যকর’
ছবিঃ সংগৃহীত
বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের মান ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের সবশেষ আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ১৭১। বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ২ নম্বরে ঢাকা।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
অপরদিকে ১৮৬ স্কোর নিয়ে আজ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে দিল্লি, চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৩৯), তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে কুয়েত (১১৮) ও নেপালের কাঠমান্ডু (১১৪)।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১





