ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু

Sadek Ali
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:২৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বোন পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

আরও পড়ুন: সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবা গুরুতর জখম

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে। পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।