খামেনির বাসভবনসহ ও ইরানের ৩০ স্থানে হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্য দিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন কৌশলগত এলাকায় একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুতে অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ে-এর কার্যালয় ও বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো অন্তর্ভুক্ত।

রয়টার্সের বরাতে জানা গেছে, হামলার আগে খামেনেয়িকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানের পূর্ব ও উত্তরাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে, যেখানে খামেনেয়ির বাসভবন অবস্থিত।

আরও পড়ুন: ইরানে অভিযান চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে ‘প্রি-এম্পটিভ’ অভিযান চালানো হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে **অপারেশন শিল্ড অব জুডাহ**। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের দাবি, অভিযান কয়েক মাস ধরে পরিকল্পিত ছিল এবং তারিখ চূড়ান্ত করা হয়েছিল কয়েক সপ্তাহ আগে।

হামলার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানি নিরাপত্তা বাহিনী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে।

আরও পড়ুন: ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য