ইসরায়েলে ইরানের বড় মিসাইল হামলা, তেল আবিবে আঘাত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ দফায় ইরানি বাহিনী একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এর মধ্যে অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিব শহরে আঘাত হানে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

হামলার পরপরই আরও মিসাইল ছোড়ার খবর পাওয়া যায়। পরিস্থিতির প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

তবে হামলার পূর্ণাঙ্গ বিবরণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।