দাবি হোয়াইট হাউজের
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়িয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার চার যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলার দাবি, ক্ষয়ক্ষতির তথ্য
বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউস–এর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ২০টির বেশি জাহাজ ডুবিয়েছে এবং ৪৯ জন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, দেশটিতে দুই হাজারের বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দিকে এগোচ্ছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও দাবি করা হয়, ইরানের শাসনব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে অনেক ভালো করছি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: আব্বাস আরাঘচি
অন্যদিকে সর্বশেষ খবরে জানা গেছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারাও যুক্ত হয়েছে। তারা ইরানের সীমান্ত অতিক্রম করে স্থল অভিযান শুরু করেছে বলে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।





