ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত
ইরান-এর বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাষ্ট্র-এর একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এসব রিফুয়েলিং বিমান যুদ্ধবিমানে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়।
বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা জানিয়েছে, ইরাক-এর আকাশসীমায় দুটি বিমানের মধ্যে একটি বিধ্বস্ত হয়, অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
বিধ্বস্ত বিমানটি ছিল কেসি-১৩৫ মডেলের মডেলের একটি রিফুয়েলিং ট্যাংকার বিমান।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, “কোনো শত্রুর আক্রমণ বা ভুলবশত ছোড়া গোলার কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি। আরও তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তী বিস্তারিত জানানো হবে।” বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
তবে অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে, বিমানটিতে পাইলটসহ ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন নাকি কেউ বেঁচে আছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরেকটি অসমর্থিত সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।





