নওরোজে ইরানকে সমর্থনের বার্তা পুতিনের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ক্রেমলিনের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান সংকটময় পরিস্থিতিতে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন মর্যাদার সঙ্গে এই কঠিন সময় অতিক্রম করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতেও রাশিয়া ইরানের নির্ভরযোগ্য অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতেও পড়ছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

এছাড়া রাশিয়ার পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর হত্যাকাণ্ডকে ‘নিষ্ঠুর ও ঘৃণ্য’ অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই বার্তা বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরান-রাশিয়ার কৌশলগত সম্পর্ক ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিফলন।

সূত্র: আলজাজিরা।