ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাতে

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে দেশটির বাসিন্দারা টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা হিজরি সনের ১২তম মাস জিলহজে উদযাপিত হয়। মহান আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে এই উৎসব পালন করা হয়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ঈদের দিনে মুসলমানরা নামাজ আদায়ের পাশাপাশি কোরবানি করেন এবং আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বণ্টনের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা ‘সুন্নাতে ইবরাহিমি’ হিসেবেও পরিচিত।