মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ইসরায়েলের দখলদারিত্বকে দায়ী করল ৪ দেশ
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতার জন্য ইসরায়েলের দখলদারিত্ব ও সরকারি নীতিকে দায়ী করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও মিসর। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিদ্যমান অন্যায় পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে ইসরায়েল সরকারের নীতি। চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ফিলিস্তিন ইস্যুর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ফ্রান্সজুড়ে নতুন বিক্ষোভ ঘিরে বাড়ছে উদ্বেগ, ৭০ হাজার পুলিশ মোতায়েন
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন
যৌথ বিবৃতিতে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে চার দেশ।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল
তাদের অবস্থান অনুযায়ী, প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে যে অবস্থান রয়েছে, চার দেশের এই বিবৃতিতেও তার প্রতিফলন দেখা গেছে।





