মার্কিন পাইলটকে ইরান থেকে নিরাপদে উদ্ধার করেছেন যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এর লাইভ প্রতিবেদনে ট্রাম্পের এই তথ্য প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ, আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।”

আরও পড়ুন: ইরানে বিধ্বস্ত বিমানের পাইলট শনাক্ত, ইরান থেকে বের করা সম্ভব হয়নি

ট্রাম্প আরও জানিয়েছেন, উদ্ধার করা পাইলট একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। তাকে উদ্ধারে কয়েক ডজন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল, যেগুলোতে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মরণঘাতি অস্ত্র ছিল। সর্বশেষ খবর অনুযায়ী, পাইলট সামান্য আহত হলেও এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

পাইলটকে উদ্ধারের চেষ্টা শুরু হয় শুক্রবারই, যখন মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়। যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা রাতেই তল্লাশি অভিযান শুরু করেন। অন্যদিকে, ইরানও পাইলটকে উদ্ধার করার জন্য ব্যাপক তল্লাশি চালায় এবং কাউকে তাকে ধরিয়ে দিতে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশ অমান্য, যুক্তরাষ্ট্রে সামরিক-বেসামরিক ১২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

শেষ পর্যন্ত মার্কিন বাহিনী সফলভাবে তাকে ইরান থেকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।