ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি খুলবে না ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৭ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগবিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানান।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফির ভিত্তিতে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় তাবাতাবায়ী বলেন, এসব বক্তব্য চরম হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অঞ্চলকে দীর্ঘমেয়াদি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

এক বিবৃতিতে ইরানি মিশন বলেছে, বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার উদ্দেশ্যে এমন হুমকি দেওয়া হচ্ছে, যা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

অন্যদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা নিরসনের একমাত্র কার্যকর উপায় হলো যুদ্ধবিরতিতে পৌঁছানো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।