হরমুজ প্রণালীতে বিকল্প নৌপথ ঘোষণা ইরানের, নিরাপত্তা জোরদার
সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বিকল্প নৌপথ নির্ধারণ করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সম্ভাব্য সমুদ্র মাইন এড়িয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রমকারী সব জাহাজকে এখন থেকে আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করতে হবে।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহন ব্যবস্থায় নতুন বাস্তবতা তৈরি করতে পারে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ঘোষণা অনুযায়ী—
প্রবেশপথ: ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তরের দিক দিয়ে প্রবেশ করে পারস্য উপসাগরের দিকে যেতে হবে।
প্রস্থানপথ: পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে ওমান সাগরের দিকে বের হতে হবে।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, এই রুটগুলো অনুসরণ করলে জাহাজগুলো সম্ভাব্য সমুদ্র মাইন ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদে চলাচল করতে পারবে।





