অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। তিনি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিকমাধ্যমে একাধিক ‘মিথ্যা’ পোস্ট করেছেন। যদিও কোন পোস্টগুলো মিথ্যা—তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

ইরানি স্পিকার বলেন, “হরমুজ খোলা নাকি বন্ধ থাকবে—এর নিয়ম মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়।” তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষেই পরিচালিত হবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

সূত্র: সিএনএন