ক্যানসার আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০১ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এ তথ্য প্রকাশ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, প্রায় দুই মাস আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। তবে তিনি ইচ্ছাকৃতভাবে বিষয়টি প্রকাশে বিলম্ব করেন। তার দাবি, ইরান যেন এ নিয়ে রাজনৈতিক বা প্রচারণামূলক সুযোগ নিতে না পারে, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটের সমস্যার কারণে নেতানিয়াহুর একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে জানানো হয়, এটি প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার, যা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার লক্ষণ পাওয়া যায়নি।

নেতানিয়াহু জানান, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।