যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে সেখানে অনেক “চমক” অপেক্ষা করছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে।

বুধবার দেওয়া এক বক্তব্যে আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিলিয়ন ডলার মূল্যের একাধিক যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেছে।

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

তিনি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীই প্রথমবারের মতো বহুল আলোচিত এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, যুদ্ধ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতের যেকোনো সংঘাতে নতুন বাস্তবতা তৈরি করবে।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সাম্প্রতিক পাল্টা প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাচ্ছে না যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইরান পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষের এমন বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে।