আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শহরজুড়ে কেঁপে ওঠার অনুভূতি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ৩:৩২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাল্টার নাগশাওয়ার এলাকার লাকার মাগতাবে অবস্থিত ‘তা লরডেস’ আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর পুরো দ্বীপজুড়ে তীব্র কম্পন অনুভূত হয় এবং আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ইরানের পাল্টা হামলার ব্যাপক প্রস্তুতি

ডেইলি মেইলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

এদিকে মাল্টা ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে পুলিশের এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ঘটনাটিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। দমকল বাহিনী এলাকাটিতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে।