পারিবারিক বিরোধের জেরে যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণ, নিহত ৭
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একাধিক গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ ঘটনাকে ‘ধারাবাহিক হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শহরের দুটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে পৃথকভাবে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনাগুলোর পর আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে অভিযান শুরু করে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
পরে একটি পথচারী সেতুর কাছে আত্মঘাতী গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত চলাকালে পুলিশ মিল স্ট্রিট এলাকার একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এরপর গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। নিহত ব্যক্তিদের সবাই সন্দেহভাজন হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





