ইরানে বড় ধরনের বিজয়ের দাবি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান ইরান সংঘাতে মার্কিন বাহিনী বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অতীতের ল্যাটিন আমেরিকায় পরিচালিত সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বর্তমান অভিযান নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন।

এক আনুষ্ঠানিক বক্তব্যে ট্রাম্প বলেন, দেশের সামরিক সক্ষমতা পুনর্গঠনে তিনি সন্তুষ্ট। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই আধুনিক সামরিক শক্তি এখন সরাসরি ব্যবহার করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে এবং বর্তমানে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে লাখ লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদনে কাজ করছে। এ সময় তিনি গত ৩ জানুয়ারি দক্ষিণ আমেরিকার দেশটিতে মার্কিন বাহিনীর চালানো হামলার কথাও উল্লেখ করেন।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একইভাবে ইরানেও যুক্তরাষ্ট্র বড় ধরনের বিজয় অর্জন করছে এবং খুব শিগগিরই সেই প্রচেষ্টার ফল দেখা যাবে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

এ সময় তিনি ইঙ্গিত দেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযান তেহরানকে নতি স্বীকার করতে বাধ্য করবে বলে তার প্রত্যাশা।