দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। আজ ভোরে কুইন্সটাউনে অবস্থিত একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক আগুন লাগে। দুর্ঘটনার সময় সেখানে থাকা প্রতিনিধি ও কর্মচারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: উত্তর ইরাকে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে একাধিক বিস্ফোরণ

প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের বিস্তারিত পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত স্থানটি ঘিরে রেখেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আরও পড়ুন: সিয়াটলে স্পেস নিডলের কাছে বন্দুক হামলা, নিহত ২