ধুনটের পিআইও বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অর্থ আত্মসাতের অভিযোগ

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া ধুনট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর বিরুদ্ধে দায়িত্ব-কর্তব্য পালনে ব্যর্থতা ও অনীহা অবহেলা পরায়ণ এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ২৮শে সেপ্টেম্বর/২৬ইং তারিখে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহনপুর গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী। ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বরাবর অত্র এলাকার জনস্বার্থে বাদী ওয়াজেদ আলী গ্রামবাসির পক্ষে মোখিক ও লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। বাদী অভিযোগ করেন যে, কাবিখা বা কাবিটা প্রকল্প চিকাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহনপুর বাজার হতে মাদ্রাসা হয়ে সামাদ মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তার ইট দ্বারা সয়েলিং এর জন্য প্রায় ২ লক্ষ ৫০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, উক্ত প্রকল্পের আওতায় একটি ইট, বালি, খোয়াও রাস্তায় ফেলা হয়নি।

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পাঁচ সিদ্ধান্ত

এমন কি ওই রাস্তার কাবিখা বা কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকে কোন ধরনের কার্যক্রম না করে বরঞ্চ বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ করেন। উক্ত অভিযোগে বাদী আরো উল্লেখ করেন যে, উক্ত বাদী জনস্বার্থে ইতিপূর্বেও একাধিক বার ধুনট প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তাকে (পিআইও) অভিযোগ করলেও অদ্যবর্ধি কোন প্রকার সুরহা বা সমাধান খুঁজে পায়নি ভুক্তভোগী।

এতে ভুক্তভোগী বাদী জানায় যে, অত্র এলাকার উন্নয়নের জন্য জনস্বার্থে ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বরাবর মোখিক ও লিখিত ভাবে অভিযোগ দায়ের করি। যে অবিলম্বে অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন এবং রাস্তাটির কাজ শুরু করতে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য। অথচ হিতে বিপরীত ভাবে উক্ত প্রকল্পের আওতায় একটি ইট, বালি, খোয়াও রাস্তায় ফেলা হয়নি বা অদ্যবর্ধি কোন কাজ করা হয়নি। এমন কি কাবিখা বা কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকে কোন ধরনের কার্যক্রম না করে বরঞ্চ বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে।

আরও পড়ুন: মাস্ক পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

এদিকে ধুনট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গত ২৪শে অক্টোবর জানায় যে, উক্ত বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেখা শুনা করেন। তবে অভিযোগটি তদন্ত সাপেক্ষে কার্যকরী বিধি ব্যবস্থা গ্রহণ করে রাস্তার কাজটি শুরু করা হবে। এছাড়াও জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে একটি কর্ণধার কমিটি আছে। সেই কমিটি থেকে অনুমোদন প্রাপ্ত হলে কার্যক্রমটি চালু করা হবে বলে জানান তিনি।