রেড ক্রসে জনবল নিয়োগ
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)–এর ডেনিশ রেড ক্রস বিভাগে হেলথ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে গতকাল ০২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে মোট একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী ঢাকায় অফিসভিত্তিক কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের এমবিবিএস, ডেন্টাল সার্জারি স্নাতক (বিডিএস) অথবা বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি পরিকল্পনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রতিবেদনসহ প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।
আরও পড়ুন: ব্র্যাকে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন করতে আগ্রহীরা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.ifrc.org)–এ প্রকাশিত নোটিশের মাধ্যমে বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ
বিভাগ: ডেনিশ রেড ক্রস
পদের নাম: হেলথ ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন শুরু: ০২ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৬





