ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে চাকরির সুযোগ
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সেফ শেল্টার ম্যানেজার পদে দুইজন কর্মী নিয়োগ দেবে। ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কক্সবাজারের উখিয়ায় কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন: ৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: সেফ শেল্টার ম্যানেজার
আরও পড়ুন: এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের মাধ্যম: অনলাইন
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে সমাজবিজ্ঞান, সমাজকর্ম বা মনোবিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার থাকতে পারে।
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে ওয়ার্ল্ড ভিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদন শুরুর তারিখ: ১৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.wvi.org





