প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ
প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই ব্যাংকটি ‘চিফ লিগ্যাল অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এই পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এলএলবি বা এলএলএম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজের দক্ষতা এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ঢাকায় অফিসভিত্তিক ফুলটাইম চাকরিতে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আরও পড়ুন: ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহীরা প্রিমিয়ার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট () ভিজিট করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।





