পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের অধিভুক্ত নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একটিমাত্র পদে এই বিপুলসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন: রুপালী লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি,

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান

পদসংখ্যা: ১০৩৫ জন

আরও পড়ুন: প্রাইম ব্যাংকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা:

প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামাসহ কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে।

উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি

ওজন: ন্যূনতম ১১০ পাউন্ড

বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি

এছাড়া ৭ মিনিটে ১ মাইল দৌড় এবং প্যারালাল বারে পরপর অন্তত ৫ বার ওঠানামার সক্ষমতা থাকতে হবে। শরীরচর্চা ও ক্রীড়ায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো:

প্রশিক্ষণকালীন (অন-প্রবেশন): ১৫,৫০০ টাকা

প্রবেশন শেষে: ১৬,৬০০ টাকা

আবেদন ফি:

২০০ টাকা, যা সংশ্লিষ্ট জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের অনুকূলে পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম:

প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্র A4 সাইজের কাগজে স্বহস্তে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরাসরি উপস্থিত হতে হবে।

বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পাওয়া যাবে।