ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৩ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ০৬ জুন ২০২৬ থেকে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইঞ্জিনিয়ার পদে নির্ধারিতসংখ্যক জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক্স ডিজাইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন: ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রার্থীদের ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে গাজীপুরের কালিয়াকৈর। চাকরিটি ফুলটাইম এবং অফিসভিত্তিক। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ

আগ্রহী প্রার্থীরা ওয়ালটনের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইঞ্জিনিয়ার

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

অভিজ্ঞতা: ২-৫ বছর

বয়সসীমা : ২২-৩২ বছর

কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন শুরু: ০৬ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৩ জুন ২০২৬

ওয়েবসাইট: https://www.waltonhil.com