প্রবাসী জুলাই যোদ্ধাদের ২৫ লাখ ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী ‘জুলাই যোদ্ধা’র প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে তিনি জানান, ২০৮ জন প্রবাসীর মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকও রয়েছেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার

তিনি আরও বলেন, এই ৫৭ জনসহ মোট ২০৮ জনকেই সরকার ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়।

এ রুল জারির ফলে প্রবাসী জুলাই যোদ্ধাদের ক্ষতিপূরণ নিয়ে আইনি প্রক্রিয়া নতুন মাত্রা পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট