এনটিভির নিউজ এডিটর সীমান্ত খোকন আর নেই

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিনিয়র নিউজ এডিটর সীমান্ত খোকন মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত খোকন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ দুপুর ২টার পর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 

আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার

জানা গেছে, সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন

সীমান্ত খোকনের আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: ডিআরইউ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বৃহস্পতিবার