বাংলাদেশে বাড়ছে তালাকের হার

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৩ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নানা সমস্যা ও জটিলতার কারণে স্বামী-স্ত্রী কখনো কখনো আর একত্রে থাকতে চান না। তালাকের মাধ্যমে আলাদা হয়ে যান। বাংলাদেশে ক্রমশই বাড়ছে তালাকের হার। গত ১ বছরে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশে। পূর্বের বছরে ছিলো ০.৭ শতাংশ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২-এর প্রতিবেদন মঙ্গলবার (১৩ জুন) প্রকাশ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। সভাপতিত্ব করেন বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসু। প্রকল্প পরিচালক (পিডি) মো. আলমগীর হোসেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

পিডি জানান, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে তালাকের বৃদ্ধি পেয়েছে। শহরের তুলনায় গ্রামে এই স্থুল তালাকের হার বেড়েছে।

তিনি বলেন, দেশে ২০২১ সালে তালাকের হার ০.৭ শতাংশ থাকলেও বর্তমানে তা ১.৪ শতাংশ। এই হার পল্লী এলাকায় ০.৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশ। আর শহর এলাকায় ০.৫ শতাংশ থেকে হয়েছে ১ শতাংশ।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন