বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইউরোপিয় ইউনিয়ন

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৪
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চার্লস হোয়াইটলি। ছবি: সংগৃহীত
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চার্লস হোয়াইটলি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বৈঠক শেষে চার্লস হোয়াইটলি বলেন, ‘সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইইউয়ের ২৪ বিলিয়ন ইউরো বাণিজ্য আছে। এটা আরও বাড়াতে চাই। ইইউতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ুক, আমরা তা চাই।’

আরও পড়ুন: সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

বৈঠকে উভয়ের মধ্যে সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।

চার্লস হোয়াইটলি আরও জানান, ২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের গ্র‍্যাজুয়েশন যেন সহজ হয় সে ব্যাপারে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন: প্রতারণার নয়া কৌশল হানিট্রাপ, সর্বস্ব হারাচ্ছে মানুষ