জাইকার উপদেষ্টা কমিটির সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ০৮ মে ২০২৪ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে জাইকা উপদেষ্টা কমিটি, জাইকা সদর দপ্তর এবং জাইকা বাংলাদেশ অফিসের এক প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাইকা উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন ড. তাতসুফুমি ইয়ামাগাতা। আজ মন্ত্রীর দ্প্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বৈঠকে বাংলাদেশে পল্লী উন্নয়নে বৈচিত্র্যময় শিল্পায়ন এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামীণ এলাকায় শিল্প, বিদ্যুৎ এবং লজিস্টিক প্রাণকেন্দ্র তৈরিতে সরকারি কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া, বাংলাদেশে গ্রামীণ অবকাঠামো ও সেবা খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

জাইকা প্রতিনিধিদল বৈঠকে জানায় মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প আগামীকাল (বৃহস্পতিবার) তারা সরজমিনে পরিদর্শন করবেন। জাইকার আর্থিক সহযোগিতায় "দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প" গত ১২ মার্চ ২০২৪ এ একনেকে পাশ হয়েছে। 

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

এছাড়াও বৈঠকে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।